ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত জামালপুরে

ইসলামপুর : মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও বিএনপি নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।
জামালপুর জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসাবে ৩০ মে, শনিবার দিনব্যাপী বিএনপির আয়োজনে পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।
এর মধ্যে শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, দলীয় কার্যালয়, শহরের দয়াময়ী মোড়, হাইস্কুল মোড়, বাইপাস মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসাকে উপস্থিত থেকে খাদ্য বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

জামালপুর : ছবি : বাংলারচিঠিডটকম

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত জামালপুরে

আপডেট সময় ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬