ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুর : বালিকাদের ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের ফাইনাল খেলার দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সারাদেশের ন্যায় জামালপুর সদর উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের ফাইনাল খেলা বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ মে, বুধবার বিকালে জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়েছে। শুরু হয়েছিল ২৯ এপ্রিল, বুধবার।

জামালপুর : ট্রফি তুলে দেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনাল খেলা উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। এ সময় জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা ৩টায় বৃষ্টিবিঘ্নিত প্রথম পর্বের বালিকা দলের ফাইনাল খেলায় অংশ নেয় নরুন্দি ইউনিয়নের ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিতপল্লা ইউনিয়নের চর্ষি সরকারি প্রাথমি বিদ্যালয় দল। খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয়লভ করে ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মেয়েরা চ্যাম্পিন হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সিদ্রতুল মুনতাহা।

অপরদিকে একইদিন একই মাঠে বলাক দলের ফাইনাল খেলায় অংশ নেয় জামালপুর পৌরসভার মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেষ্টা ইউনিয়নের চর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। খেলায় ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। বিজয়ী দলের ইতিহাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

জামালপুর : সদরের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দুটি খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল, বুধবার জামালপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা) শুরু হয়। নয়দিনের নকআউট পর্বের ২৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়। ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন দল ৬ মে ফাইনাল খেলায় অংশ নেয়। এরপর উপজেলা চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬