ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

বজ্রপাতে মুদি দোকানে অগ্নিকাণ্ড

সরিষাবাড়ী : আকস্মিক বজ্রপাতে পুড়ে যায় কহিনুর ইসলামের মুদি দোকান। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলস্টেশন এলাকায় আকস্মিক বজ্রপাতে একটি মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

২৭ মে, বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, তারাকান্দি রেলস্টেশন এলাকায় কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের ন্যায় ২৭ মে ভোরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান কহিনুর ইসলাম। এরপর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দোকানে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী মুদি দোকানদার কহিনুর ইসলাম বলেন, দোকানটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সেটিও বজ্রপাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পরিবার পরিজন নিয়ে চলার মত কোন সম্বল আর রইল না।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন এ প্রতিবেদককে বলেন, সকালে বৃষ্টির মধ্যে তারাকান্দি রেলস্টেশন এলাকায় বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতে ওই মুদি দোকানে আগুন ধরে যায়। মুহূর্তেই দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহায়তা পেলে ওই দোকানি উপকৃত হবেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বজ্রপাতে মুদি দোকানে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬