ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ

দেওয়ানগঞ্জ উপজেলা সার্টিফিকেট সহকারী কর্মকর্তা বরখাস্ত

দেওয়ানগঞ্জ : বরখাস্ত উপজেলা সার্টিফিকেট সহকারী কর্মকর্তা মো. জিয়া শাহ সুলতান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক উপজেলা সার্টিফিকেট সহকারী কর্মকর্তা মো. জিয়া শাহ সুলতানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ভূমি অফিসে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত ১২ মে, মঙ্গলবা্র এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, মো. জিয়া শাহ সুলতান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা (ভূমি) অফিসে কর্মরত থাকাকালে দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের স্বাক্ষর জাল করে মিসকেসের চূড়ান্ত আদেশ প্রদান, সেবাগ্রহিতাদের হয়রানি এবং সরকারি কর্মচারী হয়ে সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগে জেলা প্রশাসক, জামালপুর কর্তৃক বিভাগীয় মামলা (১০/২০২৫) রুজু করা হয়।

পরবর্তীতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় সরকারি বিধি মোতাবেক অভিযোগ তদন্তের জন্য ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা সার্বিক তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে ২০২৬ সালের ১০ মার্চ ৮৩ নম্বর স্বারকে বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতিপরায়ণ’ এর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

অভিযোগের প্রকৃতি, গুরুত্ব ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় সরকারি বিধি মোতাবেক মো. জিয়া শাহ সুলতান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর (১২ মে) স্বাক্ষরিত পত্রে চাকরি হতে অপসারণসূচক গুরুদণ্ড প্রদান করা হয়। তিনি কোনো ধরনের সরকারি আর্থিক সুবিধা ও বকেয়া পাবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়।

উপজেলা ভূমি উপসহকারী সার্টিফিকেট কর্মকর্তা শাহ সুলতানের মোবাইবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

১৪ মে, বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, বিভাগীয় কমিশনার অফিস থেকে ভূমি উপসহকারী সার্টিফিকেট কর্মকর্তার শাহ সুলতানকে বরখাস্তের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ

দেওয়ানগঞ্জ উপজেলা সার্টিফিকেট সহকারী কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৯:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬