ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

মাদারগঞ্জ : শিশু আলিফকে নিয়ে যাওয়া হয় মাদারগঞ্জ হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ মে, শনিবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলিফ ওই এলাকার কাশেম মন্ডলের ছেলে। সে সাভারের বাইপাইল এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটি উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ। ৩০ মে দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় আলিফ।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। পরে পরে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, জীবিকার তাগিদে কাশেম মন্ডল দীর্ঘদিন ধরে সাভারের বাইপাইল এলাকায় বসবাস করছেন। ঈদের ছুটি কাটাতে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন তারা। কিন্তু আনন্দমুখর এই সময়ে আলিফের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আবু রায়হান এ প্রতিবেদককে বলেন,  হাসপাতালে আনার আগেই শিশু আলিফ মারা গেছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে আলিফ নামের এক শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

আপডেট সময় ১০:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬