ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসিড নিক্ষেপ করে ডাকাতি, দম্পতি গুরুতর আহত

ইসলামপুর : ডাকাতিকালে এসিড নিক্ষেপে দগ্ধ আল আমিন ও তার স্ত্রী আখিয়া আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গভীর রাতে এসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এডিস দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামপুর পৌর এলাকার টংগেরআলগা উত্তরপাড়া গ্রামে আল আমিনের বাড়িতে ২৯ মে, শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়িতে ঢুকে প্রবেশ করে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় এসিড নিক্ষেপ করে৷

আল আমিনের চাচা হাসর আলী জানান, আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল তার ঘরে ঢুকে অবস্থান নেয়। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোনসেট নিয়ে যাওয়ার সময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরিরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় তাদের চিৎকারে স্বজনের জেগে উঠে এসিডদগ্ধ অবস্থায় দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যান পরিবারের স্বজনেরা। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ডাকাতি ও এসিড নিক্ষেপে দুজন গুরুতর আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

এসিড নিক্ষেপ করে ডাকাতি, দম্পতি গুরুতর আহত

আপডেট সময় ০৮:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬