ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

জামালপুর : রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের ১৯৮তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও কেক কেটে উদযাপিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

৮ মে, শুক্রবার সকালে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। রেড ক্রিসেন্ট কার্যালয়ে এ পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদ, আজীবন সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া, কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য আশরাফুল ইসলাম বুলবুল, আইনজীবী মুফতি মো. মনজুর আলম, শামীমা খানম, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুব প্রধান ইফতেখার মুরাদ প্রমুখ। মানববন্ধনের আলোচনার সঞ্চালনায় ছিলেন জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস।

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে রেড ক্রিসেন্ট দিবসের কর্মসূচির সূচনা করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, যুদ্ধ-দুর্যোগ-মহামারিসহ যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে অকুণ্ঠ চিত্তে মানবতার হাত বাড়িয়ে দেন রেডক্রিসেন্টের সদস্যরা। জামালপুরেও এর ব্যতিক্রম নেই। বন্যা ও সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে এ ইউনিটের সদস্যরা কাজ করেছে সব সময়। অসহায় ও পীড়িত মানুষের সহায়তায় রেডক্রিসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ।সারা বিশ্বেই জ্বলছে এই মানবতার আলো। মানবতার চেতনাকে হৃদয়ে লালন করে গড়ে তুলতে হবে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ।

মানববন্ধন শেষে জেলা ইউনিট কার্যালয়ে কেক কেটে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের ১৯৮তম জন্মদিন উদযাপন করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬