ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান

শেরপুর : অসহায় দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’- এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার দেওয়া হয়েছে।

২৬ মে, মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু সংগঠক মো. মমিনুল ইসলাম।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ‘আজকের তারুণ্যের’ সমাজসেবামুলক কাজের প্রশংসা করে বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা ইচ্ছা করলে তাদের ভাল কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র্রের চেহারা বদলে দিতে পারেন। তারা সমাজে ভাল কাজের মাধ্যমে অন্যান্য শ্রেণি ও পেশার মানুষের জন্য অনুকরণীয় হিসাবে নিজেদের উপস্থাপন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী দিনেও রাষ্ট্রের পাশাপাশি এই তরুণ সমাজকেই অসহায় মানুষের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে হবে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান

আপডেট সময় ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬