ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : সাজাপ্রাপ্ত নুরু শেখ ও তার ছেলে হাবিব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাঁজা সেবন ও বহন করার দায়ে নুরু শেখ (৬০) ও তার ছেলে হাবিবকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৮ মে, শুক্রবার সকালে পৌর শহরের কালিকাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

নুরু শেখ পৌর সভার কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব একই এলাকার নুরু শেখের ছেলে। তারা সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, ৮ মে, শুক্রবার কালিকাপুরে নুরু শেখের বাড়ির পাশে কাঠ বাগানে গাঁজা সেবন করছিলেন বাবা ও ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা সেবনের অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবা-ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, গাঁজা সেবনের অপরাধে নুরু শেখ ও তার ছেলে হাবিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, সাজাপ্রাপ্ত নুরু শেখ ও তার ছেলে হাবিবকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

আপডেট সময় ১০:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬