ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

জামালপুর : হামলায় নিহত ট্রাকচালক আব্দুল হকের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়ায় জমির বিরোধের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা। ৬ জুন, শনিবার দুপুরে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জুন দুপুরে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পেটালে আব্দুল হক ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল হক লক্ষ্মীরচর মধ্যপাড়ার মনসুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।  এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

আপডেট সময় ০৯:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬