ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

জামালপুর : হামলায় নিহত ট্রাকচালক আব্দুল হকের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়ায় জমির বিরোধের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা। ৬ জুন, শনিবার দুপুরে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ জুন দুপুরে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পেটালে আব্দুল হক ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল হক লক্ষ্মীরচর মধ্যপাড়ার মনসুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।  এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

আপডেট সময় ০৯:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬