ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মাদারগঞ্জ : মৎস্য বিভাগের অভিযানে মাদারগঞ্জে পুড়িয়ে ধ্বংস করা হয় এক হাজার ৭৫ মিটার নিষিদ্ধ জাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার ৭৫ মিটার। পরে জালগুলো উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

২ সেপ্টেম্বর, বুধবার বিকালে উপজেলার খরকা বিলের পূর্ব অংশ ও তারতাপাড়া খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭টি নিষিদ্ধ রিং জাল বা চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের দৈর্ঘ্য প্রায় ৮৫০ মিটার। একই সঙ্গে তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ২২৫ মিটার।পরে জব্দ করা সব জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান। এ সময় মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান এই প্রতিবেদককে বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চায়না দুয়ারি ও কারেন্ট জালের ফাঁস ছোট হওয়ায় এসব জালে বড় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ছোট মাছ, রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, আজকের অভিযানে ১৭টি চায়না দুয়ারি ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার ৭৫ মিটার। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে স্থানীয় জেলেদের সচেতন করা হচ্ছে। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৯:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬