ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০

জামালপুর : লাহিড়ীকান্দায় উল্টে যাওয়া রাজিব বাস। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজিব পরিবহনের একটি বাস উল্টে অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ৩১ আগস্ট, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হলেন- জামালপুর সদরের বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), একই এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং পৌরসভার মুকন্দবাড়ী এলাকার মো. রুবেল রানা (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। এ সময় অটোরিকশাটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে বাস ও অটোরিকশার যাত্রীরা চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামের এক ব্যক্তি মারা যায়।

এদিকে দুর্ঘটনার কারণে জামালপুর- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়া হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০

আপডেট সময় ০৯:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬