ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুর : বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামন।

‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ এই স্লোগান সামনে রেখে ২ সেপ্টেম্বর, বুধবার জামালপুরে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), জামালপুর। এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

বিচারকের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিউর রহমান ও জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জামালপুর উচ্চ বিদ্যালয়ের দলনেতা উসমান গনি অয়ন।

জামালপুর : বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর সাথে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে ক্রেস্ট, মেডেল, সনদ পত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই দুপ্রকের পক্ষ থেকে আইন মহাবিদ্যালয়ের একজন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্য জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, উভয় দলের যুক্তিতর্কে সময়োপযোগী তথ্য উপাত্ত ছিল। বিতর্ক অনুষ্ঠানটি সত্যিই প্রাণবন্ত ছিল। এই বিতর্ক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং ছাত্র-ছাত্রীরা দুর্নীতির বিরুদ্ধে সমাজে জাগরণ সৃষ্টি করার প্রেরণা পাবে। তিনি বিতর্ক প্রতিযোগিতাকে আরো বেশি উপভোগ্য করে তুলতে চিরকুট না দেখে মাথায় যুক্তি ও তর্কের বিষযগুলো ধারণ করে তর্কযুদ্ধে অংশ নেয়ার পরামর্শ দেন।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা দুপ্রকের সদস্যবৃন্দ, দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬