ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ : মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে সরকারের প্রতিটি নির্দেশনা মেনে আপনাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

৫ সেপ্টেম্বর, শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা পরিষদ সভাকক্ষে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

​সাবেক সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি সরকার সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। অথচ বিগত ২০ বছরে এই উপজেলায় প্রকৃত কোনো উন্নয়ন কাজ হয়নি। উন্নয়নের নামে স্বৈরাচারী আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে। দেশে কর্মরত বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারা, যারা অন্যায় করেছে তারা ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমনকি সচিবালয়ে অনেকে যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন তারা চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। সে কারণে জনবল সংকটে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে। খুব শিগগির দেশে ডাক্তার এবং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই দেশটি আপনাদের আমাদের সবার, সবাই মিলে দেশকে রক্ষা করতে হবে। তিনি সবাইকে আন্তরিকতার সাথে নিজেকে উপর অর্পিত দায়িত্ব পালন করার তাগিদ দেন।​

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না। বিগত সরকার কেবল বিদ্যুৎ উৎপাদনের নামে নামসর্বস্ব প্ল্যান্ট তৈরি করেছে। কিন্তু সেসব প্ল্যান্ট কিভাবে টেকসই উপায়ে পরিচালিত হবে। তার কোনো সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা তারা করেনি।

​কৃষকদের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, চলতি মাসের মধ্যেই প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগ দেয়া হবে। যাতে বিগত সরকারের সুবিধাভোগী বা স্বৈরাচারের দোসরেরা সাধারণ জনগণকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

​দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. নাফিজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ, মাহাবুব হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬