ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

চালাপাড়ায় নার্সের রহস্যজনক মৃত্যু

জামালপুর : নার্স রোকসানা আক্তার শিলা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের চালাপাড়ায় নিজ বাড়ির শোবার কক্ষ থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে একজন নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়ায় আব্দুর রশিদের মেয়ে। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স ছিলেন। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।

নিহতের স্বজনেরা জানান, ৩১ আগস্ট, সোমবার রাত ১১টার দিকে খেয়েদেয়ে শোবার ঘরে ঘুমিয়ে পড়েন শিলা। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে দাবি করে তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনেরা। এদিকে নার্সের এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, নার্সের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি-না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

চালাপাড়ায় নার্সের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৯:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬