ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী : অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে নবম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সমাবেশর আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু হানিফা হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব আলীর পরিচালনায় এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম. রুহুল আমিন বেগ, প্রধান শিক্ষক মোজামেল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়না, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েতুল ইসলাম অপু, শিক্ষক ইমরুল কায়েস, পিংনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তমাল মিয়া, অভিভাবক, হাফেজ মাওলানা গাউছুল আজম, শিউলি চৌধুরী, রিনা রানী পাল, সালমা বেগম, বিলকিস আক্তার, তানিয়া আক্তার, শিক্ষার্থী মোহনা আক্তার, কানিজ ফাতেমা প্রমুখ বক্তব্য রাখেন।

সরিষাবাড়ী : অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু হানিফা হানিফ। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীর অভিভাবকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৭৩৩ জন। শিক্ষক-কর্মচারী রয়েছেন ২৩ জন। এবার এসএসসিতে পাশের হার শতকরা ৬২.৪২। জিপিএ-৫ পেয়েছে চারজন। বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে ১৫৭ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৮ জন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬