ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে মডেল মসজিদ সংলগ্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভেবেছিল তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রাখবে। কিন্তু তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন।তার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক ও জেলা যুবদলের সদস্য জাকির হোসেন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আপডেট সময় ১০:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬