ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী

দেওয়ানগঞ্জ : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।ছবি : বাংলারচিঠিডটকম 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্ল্যান্টই করেছে। কিন্তু সেসব বিদ্যুৎ প্ল্যান্ট কিভাবে চলবে, তার কোনো টেকসই পরিকল্পনা তারা করেনি।

৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

​বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাত নিয়ে আশানুরূপ কোনো কাজ করতে পারেনি। গ্যাস উৎপাদনের সাথে সংশ্লিষ্ট একটি জরুরি মেশিন দীর্ঘদিন নষ্ট থাকলেও তা মেরামত করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদনে যে বিঘ্ন ঘটছে, তার ফলেই সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে একটি বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে কিছুটা সময় দিতে হবে।

​কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকায় অনেক সমস্যা রয়েছে। যার মধ্যে সারের সংকট অন্যতম। আমরা চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের এবং টিসিবির ডিলারশিপ দেওয়ার ব্যবস্থা করব। যাতে বিগত সরকারের সুবিধাভোগী বা কোনো ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ জনগণকে নিয়ে আবার ছিনিমিনি খেলতে না পারে।

​দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক মনির হোসেন, জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী

আপডেট সময় ১০:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬