ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন

জামালপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুদের সর্বোত্তম কল্যাণই হোক আমাদের অঙ্গীকার’ এই স্লোগান সামনে রেখে শিশু সুরক্ষা এবং সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা ৩১ আগস্ট, সোমবার জামালপুরে অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এই সভার আয়োজন করে।

উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবী শাহ. মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে ধর্মীয় নেতারা শিশুবান্ধব এবং অপরাধমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিনয়, ভদ্রতা এবং সম্মান ও মর্যাদাবোধ অর্জনে শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে।

সংসদ সদস্য মামুন আরও বলেন, মানুষ হিসাবে ইমানী দায়িত্ব হল মানবিক গুণ সমৃদ্ধ হওয়া, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবার, সমাজ ও দেশ গড়ে তোলা। শিশুবান্ধব সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

জামালপুর : মতবিনিময় সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ, জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ইতিমধ্যে বাল্যবিয়ে, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং মাদকমুক্ত সামজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে বহুমাত্রিক কাজ শুরু করেছে। ইতিমধ্যে জামালপুর সদর উপজেলাকে থ্রি জিরোমুক্ত ঘোষণা করা হয় (বাল্যবিয়ে, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়ারোধ)।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মিজানুর রহমান, উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। মুক্ত আলোচনায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইমামেরা আলোচনায় অংশ নেন।

সভায় জামালপুর সদর উপজেলা এবং পৌরসভা এলাকার শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং হিন্দু ধর্মের পুরোহিতরাও অংশ নেন।

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন

আপডেট সময় ০৯:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬