ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে বিরোধী দলের আসনে বসা স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, দুর্ভাগ্য, সেই স্বাধীনতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে এই বাংলাদেশের ছাত্র-যুব আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্রনেতারা। তারা এনসিপি গঠন করে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বলে, তাদের আন্দোলনের কারণে নাকি আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি শুধুমাত্র এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। বিএনপি ৯০ সালে সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সেদিন আপনারা ছিলেন না? স্বাধীনতা বিরোধী জামায়াত শক্তি স্বৈরাচার এরশাদের সাথে আঁতাত করে ৮৬ সালে নির্বাচনে গিয়ে আন্দোলনের বুকে ছুরিকাঘাত করেছিলো।

জামালপুর : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। সুদূর লন্ডনে বসে ১৭ বছর নির্বাসিত জীবনে অক্রান্ত পরিশ্রম করে এদেশের প্রতিটি পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলনের জন্ম দিয়েছিলেন। যে আন্দোলনের সর্বশেষ পর্যায়ে এদেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, মেহনতী মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে।

মামুন বলেন, আজকে বিএনপি বাংলাদেশে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ জিয়াউর রহমানের সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। বেগম খালেদা জিয়া একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করেছিলেন। এই বাংলাদেশকে নিয়ে আবার বাংলাদেশের মানুষ নতুন স্বপ্নে বিভোর হয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই। ৫ আগস্টের স্বৈরাচারের পতনের কারণে এই দেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা স্বাধীনতার বিরোধিতা করার কারণে, ষড়যন্ত্র করার কারণে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল। আজকে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে ৫ আগস্টের পটপরিবর্তনের কারণে। কিন্তু দুর্ভাগ্য, তারা সুষ্ঠু ধারার রাজনীতি না করে আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সংসদ সদস্য মামুন বলেন, বিএনপি ঐক্যবদ্ধ আছে। যেকোনো পরিস্থিতিতে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপির সকল নেতা-কর্মী সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে। আগামী দিনের এই বাংলাদেশকে জনকল্যাণের একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবে। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই শপথ নেয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জামালপুর জেলা বিএনপি। শহরের ফৌজদারী মোড়ে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬