ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে বাজুসের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শেরপুরে বাজুসের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর শেরপুর জেলা শাখার অবৈধ কমিটির প্রতিবাদ ও ওই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ জুয়েলারী ব্যবসায়ীরা। ২৫ মে দুপুরে শহরের খরমপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় সাবেক কমিটির সহ-সভাপতি শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন সমেশ, সদস্য আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক চন্দন কুমার ঘোষ নিজ স্বার্থ চারিতার্থ করতে কমিটির দুইজন সদস্যকে না জানিয়ে গোপনে বাকী তিন সদস্য মিলে নির্বাচন কমিশন ও গঠনতন্ত্রবিরোধী ভোটার তালিকা করেন। এরপর ওই অবৈধ ভোটার তালিকা করে গত ২১ জানুয়ারি গোপনে তফসীল এবং ভোট বিহীন পকেট কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে আগামী ২৭ মে ওই কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষণা করা হয়।

এরই প্রতিবাদে ২৫ মে মানববন্ধন করা হয়। এছাড়া আগামী ২৭ মে অভিষেক অনুষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে সকল সিদ্ধান্ত আহ্বায়ক কমিটির রেজুলেশন মেনেই হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

শেরপুরে বাজুসের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩