ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা

জামালপুর : পরামর্শমূলক সভায় বক্তব্য রাখেন ফাঁড়ি ইনচার্জ কামাল পাশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ও শেরপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী— গৃহকর্মী, তৃতীয় লিঙ্গ, ঝুঁকিপূর্ণ নারী, যুব ও কিশোর-কিশোরীরা কারিগরি জ্ঞান, দক্ষতা ও সামাজিক সচেতনতা অর্জনের মাধ্যমে উন্নত জীবিকা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন লক্ষ্যে পরিচালিত উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট, বৃহস্পতিবার জামালপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শমূলক সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামাল পাশা। সভায় মুখ্য আলোচক ছিলেন জামালপুর স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআই মো. আব্দুল আউয়াল, স্প্রিপ্ট প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া প্রমুখ।

প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন, তৃতীয় লিঙ্গ, গৃহকর্মী, ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। এখান থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে স্বাভাবিক পেশায় যুক্ত হয়েছেন। কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য কারিগরি দক্ষতা, জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করা হচ্ছে।অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করা এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা।
তিনি আরও বলেন,  সচেতনতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা ও বৈচিত্র্যের প্রতি সম্মান তৈরি করা। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সেবায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধি করার জন্য বিভিন্ন অংশীজনদের সাথে পরামর্শ ও সহায়তা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এরই অংশ হিসাবেই পুলিশ সদস্যদের সাথে এই আলোচনা সভা।

ফাঁড়ি ইনচার্জ কামাল পাশা বলেন, উল্লেখিত উপকারভোগীদের মত সুবিধাবঞ্চিত হিসাবে চিহ্নিত কর্মঅক্ষম ও গৃহহীন যৌনকর্মীদের পুনর্বাসনসহ অন্যান্যদের দক্ষতামূলক প্রশিক্ষণের আওতায় এনে স্বাভাবিক ও আয়মুখী কাজে যুক্ত করা যায় কিনা আমাদের ভেবে দেখা উচিৎ। তিনি প্রকল্পের সুবিধাভোগীদের সুরক্ষায় আইনগত ও নিরাপত্তা বিষয়ক সহায়তাদানের আশ্বাস দেন।

এই পরামর্শমূলক সভায় ২৫ জন সদস্য অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ

আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা

আপডেট সময় ০৯:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬