ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা মোরশেদুল আলম মোরশেদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট, ২১ আগস্ট বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বটতলা এলাকায় শামীম সেনা সংগঠনের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শামীম সেনা সংগঠনের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোরশেদুল আলম মোরশেদ।

ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার, রনজু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রোকুনোজ্জামান লিটন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. বাদল, ইউনিয়ন বিএনপির সদস্য আকলিমা আক্তার আখি, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোসা, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনজু, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ডাক্তার মামুন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মনজু রানা, ছাত্রনেতা, বিশাল, নাঈম, হাসান, আরিফ, জনি, নিশাদ, নাদিম প্রমুখ উপস্থিতি ছিলেন।

আলোচনা সভা শেষে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফিরাত ও দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ঈমরান হোসেন।

উল্লেখ, বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬