ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন

জামালপুর : পুরস্কার বিতরণ করেন বিএনপিনেতা রুহুল আমিন মিলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচে জামিরা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্ননীড় একাদশ।

৬ আগস্ট, বৃহস্পতিবার বিকালে ভারুয়াখালী মুন্সি নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্বপ্ননীড় ক্লাব ও সমবায় সমিতি লিমিটেড এই ম্যাচের আয়োজন করে।

স্বপ্ননীড় ক্লাবের সভাপতি মেহেদী হাসান হাবিবের সভাপতিত্বে খেলাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

প্রধান অতিথি রুহুল আমিন মিলন বলেন, তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখবে খেলাধুলা। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা জীবনকে সুন্দর করে একটি সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করে। আমরা একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠন করতে চাই। সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক প্রকৌশলী খোরশেদ আলম মিলন, ঘোড়াধাপ ইউনিয়ন যুবদলের আহবায়ক সেলিমুর রহমান সেলিম, জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, ভারুয়াখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন পলাশ, রাজিব কুমার ঘোষ, স্বপ্ননীড় ক্লাবের প্রধান উপদেষ্টা রুবেল মিয়া, স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী সেলিম হোসেন, ঘোড়াধাপ ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক রফিকুল ইসলাম রকি, ভারুয়াখালী মুন্সি নায়েব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পলন করেন শাহ আলম। খেলায় প্রথম পুরস্কার হিসাবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং রানারআপ ট্রফি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০২:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬