ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময়

জামালপুর : শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জীবিকায়ন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি মাদক, শিশুশ্রম, বাল্যবিয়ে, স্কুল থেকে ঝরে পড়ারোধকল্পে ধর্মীয় নির্দেশনা ও পরামর্শমূলক আলোচনা ও বিশ্লেষণ এবং করণীয় শীর্ষক এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের ফুলবাড়িয়ায় আশার আলো নামে এক হোটেলে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ এই মতবিনিময় সভার আয়োজন করে।

এই মতবিনিময় সভায় জেলার শীর্ষ পর্যায়ের ইসলামিক চিন্তাবিদ আলেম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি কামালখান কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আক্তারুজ্জামান, বড় মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ, জেলা হেফাজত ইসলামির সভাপতি মৌলানা আবুল কাসেম, জেলা কাজী সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, রশিদপুর জামে মসজিদের ইমাম মৌলানা নজরুল ইসলাম।

জামালপুর : শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কর্ম কর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ওয়ার্ল্ড ভিশনের পক্ষে ছিলেন জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি, এপিসির সিনিয়র ম্যানেজার অরবিন্দ, ইফতেখার উদ্দিন আহমদ, মুরছালিন, শফিকুর রহমান, উন্নয়ন সংঘের পক্ষে পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ম্যানেজার মিনারা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় কোন ধরনের গুজব এবং মিথ্যা ও অর্থহীন, ভিত্তিহীন তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা, উস্কানীমূলক বক্তব্য থেকে নিজেকে সংযত রাখার পাশাপাশি অধর্ম কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকা বিষয়ক বিস্তর আলোচনা হয়। সভা শেষে সৃষ্টিকর্তার দরবারে সবাইকে হেফাজত ও দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রার্থনায় মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময়

আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬