ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্ডারডগ আর্জেন্টিনাকে শক্তি যোগাচ্ছেন ‘সর্বকালের সেরা’ মেসি : মার্টিনেজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, ১৮ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আন্ডারডগ হিসেবে প্রস্তুতি নিতে পেরে দক্ষিণ আমেরিকানরা খুশি।

মার্টিনেজ বলেন, লুসাইল স্টেডিয়ামে ফাইনালে নামার আগে লিওনেল মেসির শক্তিতে বলিয়ান আর্জেন্টিনা সঙ্গে করে নিয়ে এসেছেন ২০২১ কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে গত বছর কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

মার্টিনেজ বলেন,‘ ওই জয়ের স্মৃতি এবং মেসির অনুপ্রেরণায় বলিয়ান হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালে লেস ব্লুজদের মোকাবেলা করতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে যখন আমরা জয়লাভ করেছিলাম, তখন ফেভারিট ছিল তারা। আমরা সব সময় প্রতিপক্ষ দলকে ফেভারিট শুনতে পছন্দ করি। কারণ আমরা তাদেরকে উচ্চ বা নিকৃষ্ট মনে করি না।

এই মুহূর্তেও তাই । সবাই ফ্রান্সকেই ফেভারিট বলছে। কিন্তু আমাদের আছে সময়ের সেরা তারকা।’

মার্টিনেজ মনে করেন গত বছর কোপা আমেরিকা থেকেই দলকে অনুপ্রানীত করে আসছেন মেসি। যিনি তার শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান শিরোপা জয়ের মাধ্যমে। তিনি বলেন,‘ কোপা আমেরিকার সময় আমি গ্রেট মেসিকে দেখেছি, যিনি অন্যরকম এবং সেরাদের একজন। কোপা আমেরিকার সঙ্গে বিচার করলে এবারের বিশ্বকাপে তিনি আরো একধাপ এগিয়ে আছেন। শারিরিকভাবে দারুন অবস্থায় থাকা মেসি খেলছেনও চমৎকার। মেসিকে হারানো বেশ কঠিন হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্ডারডগ আর্জেন্টিনাকে শক্তি যোগাচ্ছেন ‘সর্বকালের সেরা’ মেসি : মার্টিনেজ

আপডেট সময় ০৭:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২