ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংঘের মানব সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি : বাংলারচিঠিডটকম

এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, আর্থিক সংকটের কারণে শিক্ষার্থী ঝরেপড়া রোধ এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়তা করার লক্ষ্যে জামালপুরে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। ২২ আগস্ট, শনিবার জামালপুরের কাজির আখ এলাকায় অবস্থিত দোস্ত এইড কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংঘের মানব সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : এতিম শিশুদের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, শিক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ।

শিক্ষা সহায়তা উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমের নিয়মিত পরিচর্যা ও মনিটরিং নিশ্চিত করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে মোট দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং শিক্ষাজীবনে সম্ভাব্য প্রতিবন্ধকতা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়। এটি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা পরিচর্যার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া মানে শুধু অর্থ সহায়তা করা নয়। বরং তার স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। এসব শিক্ষার্থীই আগামী দিনের দেশ ও সমাজের সম্পদ। তাই এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের আরও বেশি এগিয়ে আসতে হবে।

জামালপুর : অনুদানপ্রাপ্ত শিশুদের একাংশ। ছবি : বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, শিক্ষাই একটি শিশুর জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আর্থিকভাবে অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে আমাদের কার্যক্রম শুধু বৃত্তি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতির বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পেলে আরও বেশি সংখ্যক এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করাই দোস্ত এইডের শিক্ষা কার্যক্রমের অন্যতম লক্ষ্য। দীর্ঘমেয়াদি এসব শিক্ষার্থীকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি, গৃহায়ণ, পরিবেশ, কর্মসংস্থান, মসজিদ ও মাদরাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে দেশের ৩০ লক্ষাধিক মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

জানা গেছে, দেশের ৪০টি জেলায় দোস্ত এইডের ৩২ প্রকল্পের সকল কার্যক্রম সফলভাবে চলছে। এতে স্থানীয় প্রশাসন, কমিউনিটির লোকজন সর্বাত্মক সহায়তা করে থাকে বলে সংস্থাটির সূত্র জানায়। বিদেশী অনুদানে পারিচালিত সকল কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেতে দোস্ত এইডের প্রতিটি কর্মী অঙ্গীকারাবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

আপডেট সময় ০৯:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬