ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী

নকলা : ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট, শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মো. খোরশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ।

সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃদ্ধসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী

আপডেট সময় ০৯:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬