ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

জামালপুর : মিনি ম্যারাথনে অংশ নেন ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট। ছবি : বাংলারচিঠিডটকম

‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই, শনিবার সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমি পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে।

আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমির চেয়ারম্যান আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বক্তব্য রাখেন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণেরা যে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে।

পরে পাঁচ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়।

ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬