ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে বিদ্যালয়ভিত্তিক সততা স্টোর উদ্বোধন

জামালপুরে লালফিতা কেটে সততা স্টোর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধ চর্চা অব্যহাত রাখার উদ্দেশ্যে জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে ১৬ আগস্ট সততা স্টোর উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে বাস্তবায়িত সততা স্টোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মোক্তার হোসেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান, মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আরজু আহম্মেদ প্রমুখ।

উল্লেখ সারাদেশের মতো জামালপুরেও শিক্ষার্থীদের মাঝে সততার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে জামালপুর সদর উপজেলা ৪টি উচ্চবিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রম শুরু করেছে। তারাই অংশ হিসেবে ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়।

জানা যায়, সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। থরে থরে শিক্ষা সামগ্রী স্টোরে সাজানো থাকবে ছাত্র, ছাত্রীরা নির্ধারিত মূল্যে খাতা, কলমসহ অন্যান্য জিনিস ক্রয় করে নির্দিষ্ট বাক্সে টাকা জমা রাখবেন। স্টোরে রক্ষিত রেজিস্টার খাতায় ক্রেতার নাম, ক্রমিক নম্বর, শ্রেণি, পণ্যের নাম ও পরিশোধিত মূল্য লেখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বিদ্যালয়ভিত্তিক সততা স্টোর উদ্বোধন

আপডেট সময় ১১:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২