ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ১০ উইকেট ও ৫৮ রানে হেরেছিলো টাইগ্রেসরা। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো অস্ট্রেলিয়া। একই ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিলো অসিরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলো বাংলাদেশ। ১৫ দশমিক ৩ ওভারে ৯৮ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করেন নাহিদা-শরিফারা।

কিন্তু ষষ্ঠ উইকেটে ২৭ বলে ঝড়ো ৫৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান তাহলিয়া ম্যাকগ্রাথ ও গ্রেস হ্যারিস। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় অসিরা।

২টি করে চার-ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪৩ রান করেন ম্যাকগ্রাথ। ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ১৯ রান করেন হ্যারিস।

অস্ট্রেলিয়ার লড়াকু সংগ্রহের পেছনে ম্যাকগ্রাথ-হ্যারিসের জুটি বড় অবদান রাখলেও, দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ও ওপেনার অ্যালিসা হিলি। ৬টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন হিলি।

৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। এছাড়া শরিফা খাতুন ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। আগের ম্যাচে হ্যাট্টিক করা ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩৩ রানে উইকেটশূন্য ছিলেন।

হোয়াইটওয়াশ এড়াতে ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫৩ রানে নবম উইকেট পতনে ১শর বেশি রানের ব্যবধানে হারের মুখে ছিটকে পড়ে টাইগ্রেসরা।

কিন্তু দশম উইকেটে ২৫ বলে রেকর্ড ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারিহা। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ১৮ দশমিক ১ ওভারে ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ছিলো। এছাড়া দিলারা আকতার ১২, ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে টেল ভলেমিঙ্ক ৩টি উইকেট নেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

আপডেট সময় ০৩:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪