ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর : প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‎শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মলেন ৫ সেপ্টেম্বর, শনিবার রাতে নিউ মার্কেট এলাকার নিউ আলীশান হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে রোটারিয়ান মো. নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেক্সিয়ান আলমগীর হোসাইনকে সেক্রেটারি, খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি শেরপুর জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এই সম্মলনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।

শেরপুর : মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, মানবাধিকার সংগঠনের সকল কর্মী ও সদস্যকে প্রথমেই মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে। তাহলেই নির্মোহ থেকে অধিকার আদায়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। অনেকেই আছেন যারা মানুষের অধিকার আদায়ের কথা বলে মানুষকে আরো হয়রানি ও দুর্ভোগে ফেলেন। এই কাজটি যেন এই সংগঠনের সদস্যরা না করেন।

তিনি আরও বলেন, সাবেক কাউন্সিলর নূর জাহান বেগম রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন। কিন্তু তখন কোনো মানবাধিকার সংগঠন তার পাশে দাঁড়ায়নি। তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সব সময় রাজনীতির বাইরে থাকার আহবান জানান।

এতে প্রধান আলোচক ছিলেন শেরপুর প্রেস ক্লাবের  জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৃতি ও পরিবেশবিদ মো. মুগনিউর রহমান মনি। সংগঠনের সভাপতি মো. নাজমুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নূর জাহান বেগম, হারুন জিলানী, সাবেক ব্যংক কর্মকর্তা গোলাম মোস্তফা আকন্দ, কাজী আবুজর মো. আল আমীন, মো. খাইরুল ইসলাম, রক্তসৈনিক আল অমিন রাজু, তাহমিনা জলি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আলমগীর হোসাইন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬