ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত

মাদারগঞ্জ : ওমর সানি। সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

৭ সেপ্টেম্বর, সোমবার বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়। ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। ৭ সেপ্টেম্বর দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে তিনি বাড়িতে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওমর সানির মোটরসাইকেলের সঙ্গে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। জামালপুর জেনারেল হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার শামীম ইফতেখার এই প্রতিবেদককে বলেন, হাসপাতালে আনার আগেই ওমর সানি মারা গেছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে নিহত ওমর সানির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত

আপডেট সময় ০৯:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬