ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বকশীগঞ্জ : দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় বৃদ্ধা নুরেদা বেগমের বসতঘর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃদ্ধা নুরেদা বেগমের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৬ সেপ্টেম্বর, রবিবার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

এতে টিনের দোচালা বসতঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা নুরেদা বেগম ৭ সেপ্টেম্বর, সোমবার দুপুরে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী নুরেদা বেগম (৬০) তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। নুরেদা বেগম বাড়িতে না থাকায় ৬ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনে ভস্মীভূত যায় ওই বৃদ্ধার বসতঘর। এতে করে ঘরে থাকা জমি বিক্রির নগদ দুই লাখ টাকাসহ সাড়ে চার লাখ টাকার গৃহস্থালির জিনিসপত্র ভস্মীভূত হয়।এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃদ্ধা নুরেদা বেগম বলেন, আমি আমার চার মেয়েকে জমি লিখে দেওয়ায় আমার সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ হয়। সম্পত্তি না পাওয়ায় দীর্ঘদিন ধরে আমাকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছিলেন তারা। এর জের ধরেই তারা আমার বসতঘর পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার বিচার চাই।

বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় বৃদ্ধা নুরেদা বেগম বকশীগঞ্জ থানায় তার সৎ ছেলে শাজাহান, নাতি মো. সাইফুল, আমিনুল হকসহ আট জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এই প্রতিবেদককে জানান, বৃদ্ধা নুরেদা বেগমের বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬