ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

৩৫ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েতের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিজ খরচে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে করোনা মহামারির ঝুঁকিতে থাকা বিশ্বের ৩৫টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। ২১ ফেব্রুয়ারি থেকে দেশগুলোর নাগরিকরা সরাসরি কুয়েতে ভ্রমণ করতে পারবে। গত শুক্রবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।

কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক সালেহ আল ফাদাঘি বলেন, ৩৫ দেশ থেকে আসা যাত্রীদের জন্য ৪৫টি হোটেল নির্দিষ্ট করে দেওয়া আছে। তাঁদের এসব হোটেলের মধ্য থেকে যেকোনো একটিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আবাসিক হোটেলে যাত্রীদেরকে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব হোটেলে থাকার জন্য ১৪ দিনের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আবাসিক হোটেনে কোয়ারেন্টাইনে নির্ধারিত ভাড়া হলো, পাঁচ তারকা হোটেলে দুই কক্ষ ৭২৫ কুয়েতি দিনার এবং এক কক্ষ ৫৯৫ কুয়েতি দিনার। আর চার তারকা হোটেলে দুই কক্ষ ৫৩০ দিনার এবং এক কক্ষ ৪০০ দিনার। তবে কুয়েতে চিকিৎসা নিতে আসা যাত্রীরা, কুয়েতের শিক্ষার্থীরা, ১৮ বছরের নিচে বয়সীরা ও কূটনৈতিক সফরে আসা ব্যক্তিরা এই নিয়মের অধীনে থাকবেন না।

কুয়েতে ভ্রমণে আসা যাত্রীদেরকে অবশ্যই হোটেল থাকার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া তাঁদের ‘কুয়েত মুসাফির আবেদনপত্র’-এ নিবন্ধন করতে হবে।

গত বছরের ১ আগস্ট ৩৫টি দেশের ওপর কুয়েত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। শুরুতে তালিকায় ৩১ দেশের নাম থাকলেও পর্যায়ক্রমে এ তালিকায় আফগানিস্তান, ফ্রান্স, আর্জেন্টিনাকে যুক্ত করা হয়। সিঙ্গাপুরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ এই তালিকায় যুক্তরাজ্যের নাম যোগ হয়েছিল। সূত্র :জুমবাংলাডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

৩৫ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েতের

আপডেট সময় ০১:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১