ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা

মাদারগঞ্জ : মোটরসাইকেলের জাল নিবন্ধন সনদের অভিযোগে দুই যুবককে জরিমানা করেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল নিবন্ধন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরি করার ঘটনায় দুই যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ এপ্রিল, রবিবার দুপুরে উপজেলার চত্বর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সুমন চৌধুরী।

জানা গেছে, ১৯ এপ্রিল দুপুরে ইউএনও কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক যুবক জাল নিবন্ধন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের নিবন্ধন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা ধরা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি পান।

ইউএনও সুমন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, সরকারি নির্দেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জালিয়াতি প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফুয়েল কার্ড নিতে আগ্রহীদের সঠিক কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা

আপডেট সময় ০৯:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬