ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ

জামালপুর : জনসংযোগকালে লিফলেট বিলি করেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করত আগ্রহী জি এস ফিরোজ মিয়া ১৯ এপ্রিল, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কম্পপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিলি করেছেন।

জনসংযোগকালে জি এস ফিরোজ মিয়া বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছি। ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নিতে চাই। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন সময় এসেছে জামালপুর পৌরসভার মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য নতুনভাবে কাজ করার।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে একটি সুশাসনভিত্তিক সমাজ ও উন্নত পৌরসভা গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন ও দোয়া থাকলে জামালপুর পৌরসভাকে একটি আধুনিক ও উন্নয়নমুখী পৌরসভায় রূপান্তর করা সম্ভব।

তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই। জামালপুর পৌরসভার মানুষের আস্থা ও ভালবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

এ সময় শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাবেক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য জব্বার, মনিরুজ্জামান মনি, শহর যুবদলের সদস্য মাজহারুল ইসলাম, মো. শহিদুল, সাজু, ফজল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দলের সম্পাদক সাজুসহ স্থানীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ

আপডেট সময় ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬