ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা

ইসলামপুর : বৃদ্ধ ওয়াদুদ শেখ ও তার পরিবার। ছবি : বাংলারচিঠিডটকম

বাবার ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে জমি বিক্রি করতে চাওয়ায় পিতা ও বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। জামালপুরের ইসলামপুর পৌরশহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের পরিবারে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছোট ভাই ফয়েজ উদ্দিন ওরফে জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বাবা ওয়াদুদ শেখ দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের ঋণের টাকা পরিশোধের লক্ষ্যে নিজের জমি বিক্রির সিদ্ধান্ত নেন। এতে ছোট ছেলে ফয়েজ উদ্দিন জমি বিক্রি করতে বাধা দেন। এ ঘটনায় বড় ভাই ও বাবার সাথে বিবাদ বাধে। ১৯ এপ্রিল, রবিবার ফয়েজ উদ্দিনসহ তার সহযোগীদের নিয়ে পরিকল্পিত ভাবে বৃদ্ধ বাবাসহ পরিবারে সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা চালান। ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন ফয়েজ উদ্দিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়েন।

বাদী জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করাটাই হলো কাল। বাবার জমি বাবা তাই বিক্রি করবেন। ছোট ভাই ফয়েজ উদ্দিন এতে ক্ষীপ্ত হয়ে আমার বাবা, বোনসহ পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ প্রতিবেদককে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা

আপডেট সময় ১০:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬