ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

পাথালিয়ায় বন্ধুর ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বন্ধুর ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধু নিহত হয়েছে। ২১ মার্চ দুপুরে জামালপুর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান (২১) ওই গ্রামের কাঠমিস্ত্রি মো. আনিসের ছেলে। নির্যাতনকারী একই গ্রামের তার বন্ধু হৃদয় গ্রাম ছেড়ে পালিয়েছে।

গ্রামবাসী ও নিহতের বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে, ২১ মার্চ জামালপুর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামের মাঠে দুই দল কিশোর ক্রিকেট খেলছিল। দুই বন্ধু হাসান ও হৃদয় (১৮) মাঠের বাইরে বসে খেলা দেখছিল। হৃদয় তার বন্ধু হাসানের কাছে ১০টি টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হৃদয় ক্রিকেটের স্টাম্প দিয়ে হাসানের মাথায় ও শরীরে পিটুনি দেয়।

এতে হাসান গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নির্যাতনকারী হৃদয় গ্রাম ছেড়ে পালিয়েছে। সে একই গ্রামের মো. মুক্তির ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে জানান, পাথালিয়া গ্রামে ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করায় হাসান নামের এক যুবকের মারা যাওয়ার কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে থানায় মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাথালিয়ায় বন্ধুর ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধুর মৃত্যু

আপডেট সময় ০৭:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০