ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

চট্টগ্রামে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি উন্মোচন

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি উন্মোচন হলো। ২৮ সেপ্টেম্বর দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর অধিনায়করা ট্রফি উন্মোচন করেন।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে- বাংলাদেশ, শ্রীলংকা, হংকং এবং পাকিস্তান। চার অধিনায়করা হলেন- বাংলাদেশের তৌহিদ হৃদয়, শ্রীলংকার নিপুণ ধনঞ্জয়া, হংকং-এর কবির সওদী এবং পাকিস্তানের অধিনায়ক রোহাইল নাজির।

গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এ চার দলের অধিনায়করা হলেন ভারতের প্রভীন শাহ, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, নেপালের মাহামাদ আসিফ শেখ ও সংযুক্ত আরব আমিরাতের ফাহাদ নওয়াজ চৌধুরি ।

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ । উদ্বোধনী দিন চারটি খেলা রয়েছ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলংকা। একই সময়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে একই গ্রুপের অন্য দুই দল পাকিস্তান ও হংকং মুখোমুখি হবে।

একই দিন ‘এ’ গ্রুপে সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে লড়াই করবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। একই গ্রুপে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

চট্টগ্রামে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি উন্মোচন

আপডেট সময় ০৮:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮