ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : হেরোইনসহ আটক মাদক কারবারি হুরমুছ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকার তেঁতুলতলা এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে ২২ আগস্ট, শনিবার দুপুরে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এর একটি আভিযানিক দল। হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট দুপুরে মাদক কারবারি হুরমুছ আলী হেরোইন নিয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর যাচ্ছিলেন। গোপন তথ্যের  ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। পরবর্তীতে তাকে মাদক মামলা দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, হেরোইনসহ গ্রেপ্তার মাদক কারবারি হুরমুছ আলীকে থানায় সোপর্দ করেছে র‌্যাব-১৪। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২৩ আগস্ট, রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬