ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর

মাদারগঞ্জ : শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতদল বহুমুখী সমবায় সমিতির ৯৪ জন গ্রাহকের মধ্যে পাঁচ কোটি ৮৬ লাখ ১৫ হাজার টাকার জমি এবং স্বদেশ বহুমুখী সমবায় সমিতির ১৭ জন গ্রাহকের মধ্যে ২৪ লাখ ৭৬ হাজার টাকার জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ১৪টি দলিলের মাধ্যমে এসব জমি হস্তান্তর করা হয়।

এ সময় মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মনজুরুল ইসলাম মুসা, টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য মমতাজুর রহমান ও আব্দুর রহিম সোনা মোল্লা, শতদল বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, স্বদেশ বহুমুখী সমবায় সমিতির পরিচালক আনিছুর রহমানসহ টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য এবং শতদল ও স্বদেশ বহুমুখী সমবায় সমিতির গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মনজুরুল ইসলাম মুসা এই প্রতিবেদককে বলেন, সমবায় সমিতির পরিচালকরা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছেন। ভবিষ্যতেও যেন এই কার্যক্রম অব্যাহত থাকে এবং গ্রাহকেরা তাদের আমানতের টাকা ফেরত পান, সেটিই প্রত্যাশা করছি।

তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, বিভিন্ন সমবায় সমিতির নামে কিছু নামজারি বন্ধ রয়েছে। নামজারিগুলো চালু করে দেওয়ার জন্য অনুরোধ করছি। নামজারি কার্যক্রম চালু হলে গ্রাহকেরা জমি অথবা টাকা ফেরত পাবেন। একই সঙ্গে সমবায় সমিতির পরিচালকেরা গ্রাহকদের আমানত পরিশোধ করতে পারবেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর

আপডেট সময় ১০:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬