ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জামালপুর : উদ্বোধনী ম্যাচে মাদারগঞ্জ উপজেলা একাদশ ১-০ গোলে পরাজিত করেছে জামালপুর সদর উপজেলা একাদশকে। ছবি : বাংলারচিঠিডটকম

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২৩ আগস্ট, রবিবার থেকে শুরু হয়েছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাদারগঞ্জ উপজেলা একাদশ ১-০ গোলে পরাজিত করেছে জামালপুর সদর উপজেলা একাদশকে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, এই আয়োজনটি আমরা মনে করি যে একটি সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে একটি সুন্দর পরিসমাপ্তির দিকে আমরা এই টুর্নামেন্টকে নিয়ে যাব। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এই দেশটিকে সুন্দর জনকল্যাণে শান্তিপূর্ণ দেশে রূপান্তর করার জন্য শিক্ষা সংস্কৃতিসহ যে পদক্ষেপগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রীড়াকে সচল করা।

তিনি আরও বলেন, এর আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম যে, বিএনপি ক্ষমতায় আসার অনেক আগে যখন আজকের প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করতেন, তখন ওনার সাথে ভারচুয়ালি রাজনৈতিক এক বৈঠকে উনি বলেছিলেন, মামুন আল্লাহ যদি কখনও তৌফিক দেন এবং বাংলাদেশের দায়িত্বভার আমরা পাই, সারা বছর এই খেলার মাঠকে সচল রাখব। তো উনি কিন্তু ইতিমধ্যেই সেই উদ্যোগ নিয়েছেন।

জামালপুর : প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে স্মারক বেলুন উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

ওয়ারেছ আলী মামুন বলেন, সেই উদ্যোগের অংশ হিসাবে এই জামালপুরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আপনারা জানেন যে অল্প কিছুদিনের মধ্যে জেলা প্রশাসক ইতিমধ্যে প্রস্তুতির কথা বলেছেন যে স্কুলপর্যায়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জেলার লিগ খেলাটা আনুষ্ঠানিকভাবে শুরু করার উদ্যোগ গ্রহণ করছি।

তিনি বলেন, আমরা সারাবছর খেলাকে সচল রাখার মধ্য দিয়ে আগামী দিনের প্রজন্মকে আমরা সুস্থ মানসিকতা একটি জাতি হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিতে চাই। আসলে একটি সুন্দর টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তি থেকে আরেকটি টুর্নামেন্টের জন্ম হয়। আমরা বিশ্বাস করি একটি সুন্দর খেলা সকল দর্শকের প্রত্যাশা পূরণে একটি সুন্দর খেলা উপহার দিব। সুন্দর খেলা উপহার দেওয়ার মধ্য দিয়ে জয়-পরাজয় নিশ্চিত করতে চাই।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বীন রশিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মিডিয়া উপ-কমিটি আহবায়ক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শফিউর রহমান শফি, জিল্লুর রহমান তরফদার, যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন টুটুল, নির্বাহী সদস্য আব্দুল্লাহ মোর্শেদ, সদস্য মিজানুর রহমান মিজান, নূরুল মোমেন আকন্দ কাওছার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত রহমান শিশির প্রমুখ।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর পৌরসভা একাদশসহ জেলার সাতটি উপজেলা একাদশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬