ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত, আহত ১

মাদারগঞ্জ : সড়ক দুর্ঘটনায় নিহত দিপু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

৩ জুন, বুধবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালসংলগ্ন এলাকায় মুদি ও বিকাশের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দুদিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। সেই টাকা ফেরত নিতে ৩ জুন সন্ধ্যায় বন্ধু উল্লাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন দিপু। পথে ভেলামারি এলাকায় পৌঁছালে মাদারগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপু মিয়া নিহত হন এবং গুরুতর আহত হন উল্লাস।
আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

নিহতের চাচা জাকিরুল ইসলাম বলেন, ঈদের দু’দিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে আসে। পরে ওই ব্যক্তির সাথে দিপু যোগাযোগ করে। আজ সেই টাকা ফেরত নিতে মাগরিব নামাজের সময় দিপু তার বাবাকে দোকানে বসিয়ে রেখে মাদারগঞ্জ আসছিল। পথে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। দিপুর স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালককে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত, আহত ১

আপডেট সময় ১১:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬