ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আশেক মাহমুদ কলেজ পুকুরে এক যুবকের মৃত্যু

তাহমিদ হাসান রাফি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।  ৪ জুন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে।

তাহমিদ হাসান রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম ও শহরের বনপাড়া এলাকার জাকারিয়া হাসান মুক্তি মিয়ার ছেলে। তাহমিদ ঢাকা সেন্ট্রাল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তাহমিদের বাবা জাকারিয়া হাসান মুক্তি মিয়া জানান, দুপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করা শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বন্ধুরা তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহমিদের বন্ধু রাকিব বলেন, গোসলের একপর্যায়ে সব বন্ধু থাকলেও তাহমিদকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি, সেন্ডেল সব কিছু ছিল। আমরা মনে করছি তাহমিদ কি বাসায় চলে গেল নাকি ডুবে গেল। পরে সবাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর তাকে খুঁজে পাই এবং হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলেন তাহিমদ মারা গেছেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তাহমিদতে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

আশেক মাহমুদ কলেজ পুকুরে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬