ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ

বকশীগঞ্জ : লন্ডন প্রবাসী প্রকৌশলী সাইদুর রহমান সাঈদ। ছবি : বাংলারচিঠিডটকম

মানুষের অধিকার নিয়ে কাজ করা হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা কমিটি দিয়েছে সংগঠনটি। ২৮ এপ্রিল, মঙ্গলবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে আসিফ খন্দকারকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে লন্ডন প্রবাসী মানবিক মানুষ প্রকৌশলী সাইদুর রহমান সাঈদকে। কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার ব্যক্তিদের সদস্য করা হয়। তবে সাইদুর রহমান সাঈদকে সাধারণ সম্পাদক করায় বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের সন্তান সাঈদ পরিবার নিয়ে লন্ডন প্রবাসী।  সেখান থেকে এলাকার খোঁজ খবর রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত তহবিলে ইতোমধ্যে একজন রিকশাভ্যান চালকের ছিনতাই হওয়া অটোরিকশাভ্যান দান করেছেন সাইদুর রহমান সাঈদ। এছাড়াও মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।

তিনি লন্ডনে বসেও বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। তার এমন মানবিক কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বমহলে। এমন একজন মানবিক মানুষকে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক করায় স্বস্তি প্রকাশ করেছেন সমাজের সুধী মহল।

লন্ডন প্রবাসী সাইদুর রহমান সাঈদ এ প্রতিবেদককে বলেন, ভোগ বিলাসই জীবনের লক্ষ্য হওয়া উচিত না। নিজে ভাল থাকার নাম জীবন নয়। আমি চাই আমিও ভাল থাকব। আমার সমাজের মানুষও ভাল থাকবে। তাই মানুষের কষ্ট দেখলে আমার পরিবার এগিয়ে যায়। আমার যতদিন সামর্থ্য থাকবে ততদিন মানবিক কাজ করে যাব।

তাকে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান প্রকৌশলী সাইদুর রহমান সাঈদ।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ

আপডেট সময় ০৯:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬