ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ

বকশীগঞ্জ : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের  চেয়ারম্যান খায়রুল আলম রফিক ও সাংবাদিকের স্বজন। ছবি : বাংলারচিঠিডটকম

সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সাথে সাক্ষাত করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।

তার সঙ্গে শাখা ইউনিট প্রধান রেজাউল করিম রেজা, আইন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আলী আবির, সহকারী পরিচালক আনিসুর রহমান রুবেল, সহকারী পরিচালক (গণমাধ্যম) আবুল কাশেম ও ময়মনসিংহ জেলা ইউনিট প্রধান আব্দুল মান্নান প্রতিনিধি দলে ছিলেন ।

১৮ অক্টোবর, শনিবার বিকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ৬ সদস্য বিশিষ্ট একটি টিম সাংবাদিক নাদিমের বাড়িতে যান। প্রথমে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাতের সঙ্গে হত্যা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে সাংবাদিক নাদিমের পরিবার হত্যা মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে এই মামলা নিয়ে কোন ধরনের টালবাহানা না করে এজাহারভুক্ত আসামিদের বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে আশ্বাস  দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর নেতৃবৃন্দ।

পরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দল সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন। তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপচারিতা করেন।

এছাড়াও বকশীগঞ্জ উপজেলায় আর কোন সাংবাদিক যেন মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সেই বার্তা নিয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদের সাথে আলাপচারিতা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রতিনিধিরা।

সন্ধ্যায় সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রসঙ্গে কথা বলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম রফিক বলেন, গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ব্যক্তির স্বার্থের আঘাত হানলে সাংবাদিকদের উপর চালানো হয় নির্যাতন, মামলা হামলা।

তিনি আরও বলেন, আজকের পর থেকে আর কোন সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না। যে যতবড় প্রভাবশালীই হোক না কেন সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা যেভাবে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। সেভাবেই সাংবাদিক নাদিম হত্যার বিচার আদায় করা হবে। সকল সাংবাদিককে সত্যের পক্ষে থেকে কাজ করার আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ

আপডেট সময় ১০:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫