ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভিপি নুরুল হক নূরের উপর হামলা

জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

জামালপুর : গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ৩০ আগস্ট, শনিবার দুপুরে জামালপুর শহরের বজরাপুর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক এহসান হাবিব রাহাত, ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক শাকিল হাসান, ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর জিএম কাদেরের মদদে এই হামলার ঘটনা ঘটেছে। ভারতের প্রেসক্রিপশনে অতর্কিত এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ভিপি নুরুল হক নূরের উপর হামলা

জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫