২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে সংঘটিত গণঅভ্যুত্থানের স্মরণে জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও মাদার অফ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শতি হয়েছে। ২ আগস্ট, শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।
অনুষ্ঠোনে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি জেনেও মায়েরা তাদের সন্তানদের আন্দোলনে পাঠিয়েছেন। পানি, খাদ্য সরবরাহ করেছেন। তারা মাঠে নেমে এসেছেন। অসংখ্য মা জীবন দান করেছেন। রক্ত দিয়েছেন। ২৪ এর আন্দোলনে মায়েদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোবাশ্বেরা হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচাল মনজুরুল আলম, প্রকল্প কর্মকর্তা কামরুন্নাহার, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, এনসিপি জেলা কমিটির যুগ্মআহ্বায়ক খলিলুর রহমান, জুলাই যোদ্ধা আঁখির মা নাছিমা আক্তার, জুলাই যোদ্ধা আফরিন আক্তার আঁখি, অর্থি, আসফিয়া প্রমুখ।
সভার শুরুতে জুলাইয়ের মায়েদের ভূমিকার উপর ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















